খাদ্যগ্রহণের ধরন অনুযায়ী জীবেদের মধ্যে দুই ধরনের পুষ্টির প্রকারভেদ লক্ষণীয়, যথা-
1. অটোট্রপিক পুষ্টিঃ 'অটো' শব্দের অর্থ হল 'নিজেই' এবং 'ট্রপ' মানে হল পুষ্টি, যে সমস্ত জীবেরা নিজেই নিজেদের খাদ্য বানাতে সক্ষম তারা অটোট্রপিক জাতীয় পুষ্টি প্রদর্শন করে। এরা তুলনামূলকভাবে সাধারণ বস্তু থেকে নিজেদের খাদ্য প্রস্তুত করে। সবুজ উদ্ভিদের সাধারণ পদার্থ, যেমন-জল (H₂O), কার্বন ডাইঅক্সাইড (CO₂), ব্যবহার করে সালোকসংশ্যে পদ্ধতিতে খাদ্য তৈরি করে।
2. হেটেরোট্রপিক পুষ্টি: 'হেটেরো' শব্দের অর্থ হল 'অন্য', যে সমস্ত জীবেরা খাদ্যের জন্য অন্যের উপর নির্ভরশীল হয় তারা হেটেরোট্রপিক পুষ্টি প্রদর্শন করে। খাদ্যের প্রকৃতির উপর নির্ভর করে হেটেরোট্রপিক পুষ্টিকে নিম্নলিখিত ভাগে ভাগ করা যায়-
হলোজোয়িক পুষ্টি: এই জাতীয় পুষ্টি প্রদর্শনকারী জীবেরা শুধুমাত্র জৈব খাদ্যবস্তুর উপর নির্ভরশীল। যেমন-শাকাহারী (খরগোশ), মাংসাশী (সিংহ), সর্বভুক (মানুষ), শিকারি (ঈগল), পতঙ্গভুক (ব্যাঙ), মাংসাশী (কুমির) ইত্যাদি।
স্যাপ্রোফাইটিক পুষ্টি: এই জাতীয় জীবেরা মৃত ও পচনশীল জৈববস্তুর উপর নির্ভরশীল। যেমন-মিউকর।
ওসমোট্রপিক পুষ্টি: এই জীবেরা পুনঃপাচিত (predigested) খাদ্যবস্তুকে ব্যাপন পদ্ধতিতে গ্রহণ করে। যেমন-টেপওয়ার্ম।
প্যারাসাইটিক পুষ্টি: এই প্রকার জীব জীবিত প্রাণী (Host)- দের ওপর নির্ভরশীল। এরা হোস্টরিয়া (Haustoria) নামক অঙ্গের মাধ্যমে পোষক প্রাণীর দেহ থেকে পুষ্টি শোষণ করে। যেমন-হেড লাউস (বহিঃপরজীবী), গোল কৃমি (অন্তপরজীবী)।
86➤ অপরিহার্য মৌল কাকে বলে?
👉 যে সমস্ত পুষ্টি পদার্থগুলি উদ্ভিদের বৃদ্ধি ও বর্ধনের জন্য একান্ত প্রয়োজনীয়, তাদের অপরিহার্য মৌল (Essential Elements) বলা হয়।
👉 এই উপাদানগুলির মধ্যে নয়টি ম্যাক্রো মৌল: C, H, O, N, S, P, K, Ca, Mg।
👉 এবং ক্লোরিন, বোরন, আয়রন, ম্যাঙ্গানিজ, কপার, নিকেল, মলিবডেনাম ইত্যাদি মাইক্রো বা ট্রেস মৌল।
87➤ কার্বোহাইড্রেট কত কিলো ক্যালরি শক্তি উৎপন্ন করে?
👉 ৪.২ কিলো ক্যালরি।
88➤ কার্বোহাইড্রেটের অনুপাত কত?
👉 ১ : ২ : ১ (কার্বন : হাইড্রোজেন : অক্সিজেন)।
89➤ জলে অদ্রাব্য কার্বোহাইড্রেট কোনটি?
👉 পলিস্যাকারাইড।
90➤ কার্বোহাইড্রেট কোন এসিড তৈরি করে?
👉 নিউক্লিক অ্যাসিড।
91➤ প্রতিদিন কত গ্রাম কার্বোহাইড্রেট প্রয়োজন?
👉 ৪৫০–৬০০ গ্রাম।
92➤ কার্বোহাইড্রেট + প্রোটিন = কোন প্রোটিন? কার্বোহাইড্রেট যৌগগুলি প্রোটিনের সঙ্গে মিলে কোন প্রোটিন তৈরি করে।
👉 গ্লাইকো-প্রোটিন।
93➤ কার্বোহাইড্রেটকে কেন প্রোটিন ব্যতীত খাদ্য উৎস বলা হয়?
👉 মানুষের ক্ষেত্রে জৈব প্রোটিন গ্রহণ না করেও শুধুমাত্র স্টার্চ সমৃদ্ধ খাদ্য গ্রহণ করে দীর্ঘ সময় সুস্থ থাকা সম্ভব। তাই কার্বোহাইড্রেটকে প্রোটিন ব্যতীত খাদ্য উৎস বলা হয়।
94➤ প্রথম ‘প্রোটিন’ শব্দটি কে ব্যবহার করেন?
👉 জে. বার্জেলিয়াস (J. Berzelius)।
95➤ প্রোটিন কোন অ্যাসিড দ্বারা নির্মিত?
👉 অ্যামাইনো অ্যাসিড।
96➤ প্রোটিন সংশ্লেষণের জন্য কোন গ্যাস প্রয়োজন?
👉 নাইট্রোজেন (N₂)।
97➤ অপরিহার্য অ্যামাইনো অ্যাসিড কী?
👉 যে অ্যামাইনো অ্যাসিডগুলি আমাদের দেহ নিজে তৈরি করতে পারে না এবং খাদ্য থেকে নিতে হয়, সেগুলিকে অপরিহার্য অ্যামাইনো অ্যাসিড বলে। ২০টির মধ্যে ১০টি অপরিহার্য।
99➤ কোন অ্যামাইনো অ্যাসিড শুধুমাত্র শিশুদের জন্য প্রয়োজনীয়?
👉 হিস্টিডিন।
100➤ হিস্টিডিনে কেন সংশ্লেষণ ঘটে?
👉 আমাদের দেহ অ্যামাইনো অ্যাসিড সঞ্চয় করে রাখতে পারে না, তাই নিয়মিত সংশ্লেষণ ঘটে।
101➤ অ্যামাইনো প্রোটিনকে ‘প্রথম শ্রেণির প্রোটিন’ বলা হয় কেন?
👉 এতে সব অপরিহার্য অ্যামাইনো অ্যাসিড উপস্থিত থাকে।
102➤প্রাপ্ত বয়স্কদের ক্ষেত্রে দিনে কত গ্রাম প্রোটিন প্রয়োজন?
👉 ১০০–১৫০ গ্রাম।
103➤ কোয়াশিয়রকার কী?
👉 এটি প্রোটিনের অভাবজনিত রোগ, এতে লিভার স্ফীত হয় এবং সাধারণত ১ বছরের কম বয়সী শিশুদের মধ্যে দেখা যায়।
104➤কোয়াশিয়রকার রোগ কত বছর কম বয়সী শিশুদের মধ্যে দেখা যায়?
👉 ১ বছরের কম বয়সী শিশুদের মধ্যে।
105➤ ম্যারাসমাস কী?
👉 এটি পুষ্টির অভাবজনিত রোগ যেখানে কার্বোহাইড্রেট, প্রোটিন ও ফ্যাটের ঘাটতি হয়। সাধারণত ৬ মাস–৩ বছর বয়সী শিশুদের মধ্যে দেখা যায়।
106➤ ম্যারাসমাস রোগ কত বছর বয়সি শিশুদের মধ্যে দেখা যায়?
👉 ৬ মাস থেকে ৩ বছর বয়সী শিশুদের মধ্যে।
107➤ কোন রোগের কারনে কার্বোহাইড্রেট, প্রোটিন ও ফ্যাটের ঘাটতি হয়?
অথবা কিসের অভাবজনিত কারনে শরীরে কার্বোহাইড্রেট, প্রোটিন ও ফ্যাটের ঘাটতি ঘটে?
👉 ম্যারাসমাস।
108➤ কোন রোগের জন্যে লিভার স্ফীত হয় বা ফুলে ওঠে?
👉 কোয়াশিয়রকার।
109➤ লিপিড বা ফ্যাট কী?
👉 ফ্যাট হল গ্লিসারল ও ফ্যাটি অ্যাসিডের এস্টার।
110➤ ফ্যাট সাধারণত কত °C তে কঠিন থাকে?
👉 ২০° C
111➤ ফ্যাটি অ্যাসিড কয় প্রকার ও কী কী?
👉 দুই প্রকার—সম্পৃক্ত ও অসম্পৃক্ত।
112➤ অসম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড কোথায় পাওয়া যায়?
👉 মাছের তেল ও ভেজিটেবল তেলে।
113➤ সম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড কোথায় পাওয়া যায়?
👉 নারকেল তেল ও পাম তেলে।
114➤ অতিরিক্ত ফ্যাট কী ঘটায় এবং এর ফলে কী হতে পারে?
👉 অতিরিক্ত ফ্যাট আর্টেরিওস্ক্লেরোসিস ঘটায়, যার ফলে হার্ট অ্যাটাক হতে পারে।
115➤ মানবদেহে অতিরিক্ত ফ্যাট গ্রহণের ফলে কী দেখা যায়?
👉 হাইপার কোলেস্টেরলেমিয়া ও অ্যাথেরোস্ক্লেরোসিস দেখা যায়।
116➤ অপরিহার্য ফ্যাটি অ্যাসিড কী?
👉 অপরিহার্য ফ্যাটি অ্যাসিড হল সেই সমস্ত ফ্যাটি অ্যাসিড যেগুলি মানবদেহের সুস্থতার জন্য একান্তভাবে প্রয়োজনীয় কিন্তু যেগুলোকে মানবদেহ নিজে থেকে তৈরি করতে পারে না, খাদ্যের মাধ্যমে গ্রহণ করতে হয়।
যেমন-লিনোলেইক অ্যাসিড, লিনোলেনিক অ্যাসিড।
যেগুলি অপরিহার্য ফ্যাটি অ্যাসিড নয় তাদের অনাবশ্যক ফ্যাটি অ্যাসিড (non-essential fatty acid) বলে।
যে ফ্যাটি অ্যাসিড দেহ নিজে তৈরি করতে পারে না কিন্তু প্রয়োজনীয়, তাই খাদ্যের মাধ্যমে নিতে হয়।
👉 উদাহরণ: লিনোলেইক অ্যাসিড, লিনোলেনিক অ্যাসিড।
👉 অনাবশ্যক ফ্যাটি অ্যাসিডকে non-essential fatty acid বলা হয়।
117➤ প্রথম কে ভিটামিন আবিষ্কার করেন?
👉 এফ. জি. হপকিনস (F. G. Hopkins)।
118➤ ‘ভিটামিন’ শব্দটি প্রথম কে ব্যবহার করেন?
👉 সি. ফাঙ্ক (C. Funk)।
119➤ ভিটামিন কয় ধরনের ও কী কী?
👉 ২ ধরনের— ফ্যাটে দ্রবণীয় ও জলে দ্রবণীয়।
120➤ ফ্যাটে দ্রবণীয় ভিটামিনগুলো কী কী?
👉 ভিটামিন A, D, E, K
121➤ জলে দ্রবণীয় ভিটামিনগুলো কী কী?
👉 ভিটামিন B ও C
122➤ ভিটামিনের অভাবকে কী বলা হয়?
👉 ভিটামিনের অভাবকে অ্যাভিটামিনোসিস বা হাইপোভিটামিনোসিস বলা হয়।
👉 অতিরিক্ত ভিটামিন জমলে তাকে হাইপারভিটামিনোসিস বলা হয়।
123➤ মিনারেল কী?
👉 C, H, O এবং N ছাড়াও মানবদেহে আরও কিছু প্রয়োজনীয় উপাদান থাকে, যা আয়ন হিসেবে উপস্থিত থেকে শারীরবৃত্তীয় কার্যাবলী সঠিকভাবে চালাতে সাহায্য করে— এগুলিকে মিনারেল বলে।
C, H, O এবং N ছাড়াও মানবদেহের আরও কিছু জৈব রাসায়নিক পদার্থ প্রায়োজন যা শারীরবৃত্তীয় কার্যাবলীকে সুষ্ঠুভাবে চালনা করার জন্য প্রয়োজনীয়। এইগুলি আয়ন হিসাবে উপস্থিত থাকে, এদের বলা হয় মিনারেল।
124➤ মানবদেহে কত শতাংশ জল থাকে?
👉 প্রায় ৭০%
125➤ ছয় মাসের কম বয়সী শিশুদের জল খাওয়াতে বারণ করা হয় কেন?
👉 কারণ তাদের বৃক্ক (কিডনি) সম্পূর্ণ বিকশিত হয় না, ফলে জলে থাকা সোডিয়াম ও অন্যান্য পদার্থ সহ্য করতে পারে না।
•ছয়মাসের কমবয়সি শিশুদের জল খাওয়াতে বারণ করা হয় কারণ তাদের বৃক্কদ্বয় জলে উপস্থিত বিজাতীয় পদার্থ ও সোডিয়ামকে সহ্য করার ক্ষমতা রাখে না।
126➤ ভিটামিন A -এর রাসায়নিক নাম কি এবং এর অভাবে কোন রোগ হয়?
👉 ভিটামিন A -এর রাসায়নিক নাম হল রেটিনল এবং অভাবে রাতকানা রোগ হয়।
127➤ ভিটামিন D-এর রাসায়নিক নাম কি এবং এর অভাবে কোন রোগ হয়?
👉 ভিটামিনি D-এর রাসায়নিক নাম হল ক্যালসিফেরল এবং অভাবে বাচ্চাদের রিকেট ও বড়োদের অস্টিঅম্যালেসিয়া রোগ হয়।
128➤ ভিটামিন E-এর রাসায়নিক নাম কি এবং এর অভাবে কোন রোগ হয়?
👉 ভিটামিন E -এর রাসায়নিক নাম হল টেকোফেরল এবং অভাবে বন্ধ্যাত্ব রোগ হয়।
129➤ ভিটামিন K-এর রাসায়নিক নাম কি এবং এর অভাবে কোন রোগ হয়?
👉 ভিটামিন K -এর রাসায়নিক নাম হল ফাইলোকুইনন এবং এর রক্ততঞ্চণ রোধ করে।
300➤ রক্ততঞ্চন-এর ক্ষেত্রে মুখ্য প্রয়োজনীয় প্রোটিনটির নাম কি?
👉 ফাইব্রিনোজেন।
301➤ মানুষের রক্তের গ্রুপ আবিস্কার করেন কে?
👉 ল্যান্ডস্টেইনার 1900 সালে Blood Group আবিষ্কার করেন।
302➤ কিসের উপর নির্ভর করে রক্তের গ্রুপ?
👉 মানুষের রক্তে অ্যান্টিবডির এবং লোহিত রক্তকণিকাতে অ্যান্টিজেনের উপস্থিতি ও অনুপস্থিতির উপর নির্ভর করে।
303➤ O রক্তের গ্রুপকে কেন সার্বজনীন দাতা বলা হয়?
👉 কারণ এতে কোনো antigen থাকে না।
304➤ AB রক্তের গ্রুপকে কেন সার্বজনীন গ্রহীতা বলা হয়?
👉 কারণ এদের কোনো antibody থাকে না।
305➤ Rh factor কি?
👉 Rh factor একটি antigen যা রক্তে থাকলে Rh+ না থাকলে Rh - হয়।
306➤ মানব হৃৎপিণ্ড কত প্রকোষ্ঠযুক্ত?
👉 চার প্রকোষ্ঠযুক্ত।
307➤ স্ফিগমোম্যানোমিটার কি?
👉 রক্তচাপ মাপার যন্ত্র।
308➤ সবথেকে বড়ো ধমনি?
👉 অ্যাওটা।
309➤ সবথেকে বড়ো শিরা?
👉 ভেনা কাভা।
310➤ মানুষের প্রতি মিনিটে হৃৎস্পন্দনের সংখ্যা?
👉 72 বার/মিনিট (শিশুদের ক্ষেত্রে 140)।
311➤ ফুসফুসীয় ধমনি কি বহন করে?
👉 CO₂-যুক্ত রক্ত বহন করে।
312➤ ফুসফুসীয় শিরা কি বহন করে?
👉 O₂-যুক্ত রক্ত বহন করে।
313➤ কোন প্রাণীর চার প্রকোষ্ঠযুক্ত হৃৎপিণ্ড থাকে?
👉 পাখি, স্তন্যপায়ী ও সরীসৃপ।
314➤ প্রতিদিন প্রায় কত লিটার মূত্র তৈরি হয়?
👉 প্রতিদিন প্রায় 1.5-2 লিটার মূত্র তৈরি হয়।
315➤ মূত্রের pH কত?
👉 মূত্রের pH সাধারণত অম্লিক (pH-6)।
316➤ মূত্রের রং কিসের জন্য হয়?
👉 মূত্রের বর্ণের জন্য দায়ী হল ইউরোক্রোম।
317➤ মূত্রের গন্ধ কেন হয়?
👉 ইউরিয়ার ব্যাকটেরিয়াল ডিকম্পোজিশনের মাধ্যমে অ্যামোনিয়া তৈরি হওয়ার ফলে গন্ধ হয়।
318➤ অ্যামোনোটেলিক প্রাণী কাদের বলে?
👉 নাইট্রোজেনজাতীয় বর্জ্য পদার্থ অ্যামোনিয়া হিসাবে বের করে। যেমন—হাইড্রা, পাখি।
319➤ ইউরিওটেলিক প্রাণী কাদের বলে?
👉 নাইট্রোজেনজাতীয় বর্জ্য পদার্থ ইউরিয়া হিসাবে বের করে। যেমন—স্তন্যপায়ী, ব্যাঙ।
320➤ ইউরিকোটেলিক প্রাণী কাদের বলে?
👉 নাইট্রোজেনজাতীয় বর্জ্য পদার্থ ইউরিক অ্যাসিড হিসাবে বের করে। যেমন—সরীসৃপ, সাপ।
321➤ অ্যামিবার রেচন অঙ্গ কি?
👉 কন্ট্রাকটাইল ভ্যাকুয়োল
322➤ প্ল্যাটিহেলমিনথিস-এর রেচন অঙ্গ কি?
👉 ফ্লেম কোষ
323➤ কেঁচো ও জোঁকের রেচন অঙ্গ কি?
👉 নেফ্রিডিয়া
324➤ চিংড়ির রেচন অঙ্গ কি?
👉 সবুজ গ্রন্থি
325➤ আরশোলার রেচন অঙ্গ কি?
👉 ম্যালপিজিয়ান টিউবিউল
326➤ মানুষের রেচন অঙ্গ কি?
👉 বৃক্ক
327➤ রেচন কাকে বলে?
👉 আমরা যে খাদ্য গ্রহণ করি, তা আমাদের শরীরের মধ্যে জারিত হয় এবং টক্সিক পদার্থ তৈরি করে, যা দেহ থেকে বের করে দেওয়া একান্তভাবে প্রয়োজনীয়। বিপাকীয় বর্জ্য পদার্থগুলিকে দেহ থেকে বের করে দেওয়ার এই পদ্ধতির নামই হল রেচন।
328➤ কোন কোন অঙ্গ রেচনে সাহায্য করে?
👉 বৃক্ক, ত্বক, যকৃৎ, ফুসফুস।
329➤ বৃক্কের মাধ্যমে কি কি রেচন ঘটে?
👉 ইউরিয়া, ইউরিক অ্যাসিড, অ্যামোনিয়া, ক্রিয়েটিনিন, জল, লবণ, হরমোন ইত্যাদি।
👉 সংক্রামক রোগ এক ব্যক্তির থেকে অন্য ব্যক্তির দেহে প্রবেশ করে 'প্যাথোজেনদের' সাহায্যে।
457➤ প্রথম টেস্ট টিউব বেবী কে?
👉 লুই ব্রাউন (জন্ম 1978)
458➤ কারসিনোমা কী?
👉 ত্বকের এপিথেলিয়াল কোষ এবং আভ্যন্তরীণ অঙ্গে এই ক্যান্সার হয়।
459➤ ওস্টিওমা কী?
👉 হাড়ে ক্যান্সারের টিউমার।
460➤ গ্লিওমা কী?
👉 মস্তিষ্ক ও কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের কানেক্টিভ বা সংযোগ কলার ক্যান্সার।
461➤ মেলানোমা কী?
👉 ত্বকে প্রাপ্ত বিভিন্ন রঞ্জকপূর্ণ তিলের (moles) টিউমার থেকে এই ক্যান্সার ঘটে।
462➤ লিম্ফোমা কী?
👉 লসিকাগ্রন্থির টিউমার।
463➤ লিউকোমিয়া কী?
👉 শ্বেতকণিকার সংখ্যা প্রচুর পরিমাণে বেড়ে যায় এবং লসিকা গ্রন্থি স্ফীত হয়ে ওঠে যা শেষ পর্যন্ত রক্তের ক্যান্সারের রূপ নেয়।
464➤ প্রথম পোলিও ভ্যাকসিন আবিষ্কার করেন কে?
👉 জোনাস সল্ক (Jonas Salk)
465➤ গাম্বুসিয়া ও ক্যাটফিশের কাজ কী?
👉 এরা মশার লার্ভা খায় এবং মশার সংখ্যা জৈবিক পদ্ধতিতে কমাতে সাহায্য করে।
466➤ ম্যালেরিয়ার ওষুধ কী?
👉 সিঙ্কোনা গাছের ছাল থেকে প্রাপ্ত কুইনাইন।
467➤ সোয়াইন ফ্লু কীভাবে ছড়ায়?
👉 শূকরের মাধ্যমে ছড়ায়।
468➤ AIDS-এর জন্য দায়ী কী?
👉 HIV (Human Immuno Deficiency Virus)
469➤ জেনেটিকস্ কী নিয়ে আলোচনা করে?
👉 বংশগত বৈশিষ্ট্যগুলি কীভাবে এক থেকে পরবর্তী জনুতে সঞ্চারিত হয় তা জানা যায়।
470➤ জেনেটিকস্-এর জনক কে?
👉 গ্রেগর মেন্ডেল
471➤ Law of dominance কী?
👉 দুটি ভিন্ন বৈশিষ্ট্য থাকলে একটি বৈশিষ্ট্য অপরটির উপর প্রকট হয়।
472➤ Law of segregation কী?
👉 বৈশিষ্ট্যগুলি গ্যামেটে বিভক্ত হয় এবং F₂ প্রজন্মে 3:1 অনুপাতে প্রকাশ পায়।
473➤ স্বাধীন বিন্যাস সূত্র কী?
👉 দুই জোড়া বৈশিষ্ট্য স্বাধীনভাবে গ্যামেটে বিন্যস্ত হয়ে নতুন সংমিশ্রণ তৈরি করে।
474➤ ব্রায়োফাইটা নামটি কোথা থেকে উদ্ভূত?
👉 মস থেকে ব্রায়োফাইটা নামটি উদ্ভূত।
475➤ টেরিডোফাইটা নামটি কোথা থেকে উদ্ভূত?
👉 ফার্ণ থেকে টেরিডোফাইটা নামটি উদ্ভুত হয়েছে।
476➤ ব্রায়োফাইটা ও টেরিডোফাইটারা কোথায় বেশি দেখা যায়?
👉 এদের সাধারণতঃ আর্দ্র ও ক্রান্তীয় জলবায়ু অঞ্চলে দেখা যায়।
477➤ এরা কোথায় জন্মগ্রহণ করে?
👉 এরা মাটি, পাথর, পুকুরের ধারে এবং অন্যান্য উদ্ভিদের উপর পরাশ্রয়ী উদ্ভিদ রূপে জন্মগ্রহণ করে।
478➤ টেরিডোফাইটাদের কী ধরনের সংবহণ তন্ত্র দেখা যায়?
👉 টেরিডোফাইটাদের অনুন্নত সংবহণ তন্ত্র দেখা যায়।
479➤ ক্যানেরোগ্যামকে আর কি বলা হয়?
👉 ক্যানেরোগ্যামকে স্পার্মাটোফাইট বলা হয়।
480➤ অ্যানজিওস্পার্মদের বীজ কেমন?
👉 অ্যানজিওস্পার্মদের ক্ষেত্রে বীজ ফল দ্বারা আবৃত থাকে।
481➤ জাইলেম ও ফ্লোয়েমের মধ্যে কী থাকে?
👉 জাইলেম ও ফ্লোয়েমের মধ্যে ক্যাম্বিয়াম উপস্থিত থাকে।
482➤ উদ্ভিদ অঙ্গসংস্থান বিদ্যা কী?
👉 উদ্ভিদের আকার আকৃতি, মূল, কাণ্ড, পাতা, ফুল, বীজ, ফল ইত্যাদি নিয়ে যে পড়াশুনা করা হয় তাকে বলে উদ্ভিদ অঙ্গসংস্থান বিদ্যা।
483➤ পাতার উৎপত্তি কোথা থেকে হয়?
👉 পর্ব (Nodes) থেকে পাতার উৎপত্তি ঘটে।
484➤ গাছের সমস্ত পাতাকে কী বলা হয়?
👉 গাছের সমস্ত পাতাকে ফাইলোম বলে।
485➤ নিষেক (Fertilisation) কীভাবে ঘটে?
👉 মাইক্রোপাইলের মাধ্যমে পরাগ নালিকা ডিম্বাণুতে পৌঁছে এবং পুংজনন কোষের নিউক্লিয়াস ডিম্বাণুকে নিষিক্ত করে।
486➤ জাইগোট কী?
👉 নিষিক্ত ডিম্বাণুকে জাইগোট বলে।
487➤ অ্যানজিওস্পার্মে কয়বার মিলন ঘটে?
👉 অ্যানজিওস্পার্মের ক্ষেত্রে তিনবার মিলন ঘটে।
488➤ পার্থেনোকার্পি কী?
👉 নিষেক ছাড়াই ডিম্বাশয় ফলে পরিণত হলে তাকে পার্থেনোকার্পি বলে।
489➤ পার্থেনোকার্পি ফলের বৈশিষ্ট্য কী?
👉 এই ধরনের ফল সাধারণত বীজবিহীন হয়।
490➤ ফল কীভাবে গঠিত হয়?
👉 নিষেকের পর ডিম্বাশয় পরিপক্কতা লাভ করে ফল গঠিত হয়।
491➤ ভাজক কলা (মেরিস্টেমেটিক টিসু) কি?
👉 যে সমস্ত কলাগুলি বারংবার বিভাজিত হওয়ার ক্ষমতা রাখে, তাদের বলা হয় ভাজক (মেরিস্টেমেটিক) কলা। এই কলা সাধারণত নিম্নপ্রকারের হয়-
492➤ অগ্রস্থ ভাজক কলা (এপিকাল মেরিস্টেম টিসু) কি?
👉 উদ্ভিদের মূল ও কাণ্ডের অগ্রভাগে এই কলা পাওয়া যায়। এই কলা উদ্ভিদের বৃদ্ধির জন্য দায়ী। নিম্ন প্রজাতির উদ্ভিদের ক্ষেত্রে এপিকাল মেরিস্টেম সাধারণ প্রকৃতির হয়।
493➤ বেসাল মেরিস্টেম কি?
👉 উদ্ভিদের নিম্ন অংশে বা Base-এ এই জাতীয় মেরিস্টেম পাওয়া যায়।
494➤ ইন্টারক্যালিয়ারি মেরিস্টেম কি?
👉 মূলত ঘাসে পাওয়া যায়। এটি উদ্ভিদের দ্রুতবৃদ্ধির জন্য দায়ী।
👉 উদ্ভিদের প্রস্থের দিকে বা Lateral side-এ অবস্থিত। উদ্ভিদের প্রস্থের বৃদ্ধি ঘটায়।
496➤ প্রোটোডার্ম কি?
👉 এই মেরিস্টেম যে কোষগুলো তৈরি করে তা পরিবর্তিত হয়ে এপিডার্মিস-এ পরিণত হয়। একেই প্রোটোডার্ম বলে অভিহিত করা হয়।
497➤ প্রো ক্যাম্বিয়াম কি?
👉 এই জাতীয় ভাজক কলা থেকে প্রাথমিক নালিকা বাণ্ডিল তৈরি হয়।
498➤ গ্রাউন্ড মেরিস্টেম কি?
👉 এটি কমবেশি হোমোজিনিয়াস কলা কর্টেক্স, পিথ ইত্যাদি গঠন করে।
499➤ প্রোমেরিস্টেম কি?
👉 এই মেরিস্টেম থেকে অন্যান্য মেরিস্টেম তৈরি হয়।
500➤ প্রাথমিক ভাজক কলা (প্রাইমারি মেরিস্টেম) কি?
👉 এই ভাজক কলার কোষগুলি উদ্ভিদের ভ্রূণ কোষ থেকে উৎপন্ন হয়। যেমন—মূল।
501➤ গৌণ ভাজক কলা (সেকেন্ডারী মেরিস্টেম) কি?
👉 যে কোনো ভাজক কলা যা প্রাথমিক ভাজক কলার মধ্যে তৈরি হয় তাদের বলে সেকেন্ডারি মেরিস্টেম। যেমন-কর্কের ক্যাম্বিয়াম, মূলের ভাসকুলার ক্যাম্বিয়াম ইত্যাদি।
502➤ পারমানেন্ট/স্থায়ী কলা কি?
👉 স্থায়ী কলা হল সেই সমস্ত কলা যাদের বিভাজিত হওয়ার ক্ষমতা থাকে না। তাই এরা 'স্থায়ী' নামে অভিহিত হয়। এরা সাধারণ সরল কলা দ্বারা তৈরি হয় যারা বিভিন্ন ধরনের কার্য করতে সক্ষম। এইজন্য এদের জটিল কলা বা complex tissue-ও বলে।
503➤ প্যারেনকাইমা কি?
👉 সরল, পাতলা-পর্দাবিশিষ্ট, পলিহাইড্রাল কোষ যাদের মধ্যে সজীব প্রোটোপজম উপস্থিত থাকে। এই কোষগুলি বিভিন্ন আকার-আকৃতি গঠনযুক্ত হয় এবং বিভিন্ন ধরনের বিপাককার্য সম্পন্ন করে।
504➤ কোলেনকাইমা কি?
👉 এটি হল প্রাথমিক স্থায়ী সরল কলা যার কোষগুলির পর্দা পুরু হয়। এগুলিও বিভিন্ন আকার আকৃতি ও গঠন সম্পন্ন হয়ে থাকে।
505➤ স্ক্লেরেনকাইমা কি?
👉 এটি হল মৃত স্থায়ী, সরল কলা যা বিভিন্ন ধরনের যান্ত্রিক কার্য সম্পন্ন করে। এই কলাগুলি কোষকে Support বা সহায়তা প্রদান করে।
506➤ জাইলেম কি?
👉 জল ও খনিজ পদার্থ পরিবহণে এই কলা সাহায্য করে। এই কলাগুলি পুরু কোষপর্দা যুক্ত হয় যা উদ্ভিদদেহকে শক্তি ও দৃঢ়তা প্রদান করে। মূলত 4 ধরনের কোষ পাওয়া যায়। যথা-ট্রাকিড, ট্রাকিয়া, জাইলেম তত্ত্ব, জাইলেম প্যারেনকাইমা।
507➤ ফ্লোয়েম কি?
👉 পাতা থেকে সারা উদ্ভিদ দেহে খাদ্য ছড়িয়ে দেয়। এটি হল জটিল কলা। ফ্লোয়েমে চার ধরনের কোষ পাওয়া যায়, যথা-সীভনল, সঙ্গীকোশ, ফ্লোয়েম প্যারেনকাইমা ও ফ্লোয়েম তত্ত্ব।
508➤ উদ্ভিদের শোষণকারী মূল অঙ্গগুলি কী?
👉 পাতা ও মূল
509➤ অভিস্রবণ (Osmosis) কাকে বলে?
👉 দ্রাবক অণু অর্ধভেদ্য পর্দা দ্বারা উচ্চ ঘনত্ব থেকে নিম্ন ঘনত্বের দ্রবণের দিকে আসে।
510➤ ব্যাপন (Diffusion) কাকে বলে?
👉 উচ্চ ঘনত্ব থেকে নিম্ন ঘনত্বের দিকে কণার স্বতঃস্ফূর্ত চলাচলকে ব্যাপন বলে।
511➤ সক্রিয় পরিবহণ (Active Transport) কাকে বলে?
👉 দ্রাবের কণা ATP অণুর সহায়তায় concentration gradient-এর বিপরীত দিকে চলাচল করে।
512➤ আইসোটনিক দ্রবণ কাকে বলে?
👉 দ্রবণ ও বাহ্যিক পরিবেশের অভিস্রবণ চাপ সমান হলে তাকে আইসোটনিক দ্রবণ বলে।
513➤ হাইপোটনিক দ্রবণ কাকে বলে?
👉 দ্রবণে দ্রাবের ঘনত্ব কম থাকায় অভিস্রবণ চাপও কম থাকে—একে হাইপোটনিক দ্রবণ বলে।
514➤ হাইপারটনিক দ্রবণ কাকে বলে?
👉 দ্রবণে দ্রাবের ঘনত্ব বেশি থাকায় অভিস্রবণ চাপও বেশি থাকে—একে হাইপারটনিক দ্রবণ বলে।
515➤ বাষ্পীভবন কাকে বলে?
👉 বাষ্পীভবনের ক্ষেত্রে জল উদ্ভিদ দেহ থেকে বাষ্পের আকারে বেরিয়ে যায়।
518➤ সালোকসংশ্লেষ কাকে বলে?
👉 সূর্যালোকের উপস্থিতিতে CO₂ ও H₂O ব্যবহার করে সবুজ উদ্ভিদ খাদ্য তৈরি করে—একে সালোকসংশ্লেষ বলে।
519➤ সালোকসংশ্লেষ কয়টি দশায় সম্পন্ন হয়?
👉 দুটি দশায়—আলোক দশা ও অন্ধকার দশা (কেলভিন চক্র)।
520➤ সালোকসংশ্লেষকারী মূল অঙ্গ কী?
👉 পাতা
521➤ সালোকসংশ্লেষের মূল স্থান কোথায়?
👉 মেসোফিল কলা
522➤ সালোকসংশ্লেষকারী অঙ্গাণু কী?
👉 ক্লোরোপ্লাস্ট
523➤ আলোক দশা কোথায় ঘটে?
👉 ক্লোরোপ্লাস্টের গ্রানাতে
524➤ অন্ধকার দশা কোথায় ঘটে?
👉 ক্লোরোপ্লাস্টের স্ট্রোমাতে
525➤ সালোকসংশ্লেষের রঞ্জক কী?
👉 ক্লোরোফিল
526➤ সালোকসংশ্লেষের একক কী?
👉 কোয়ান্টোজোম
527➤ অন্ধকার দশার স্থায়ী যৌগ কী?
👉 ফসফোগ্লিসারিক অ্যাসিড
528➤ কোন জীব সালোকসংশ্লেষ করতে পারে?
👉 ইউগ্লিনা
529➤ কোন উদ্ভিদে সালোকসংশ্লেষ হয় না?
👉 ছত্রাক, কুসকুটা (Dodder)
530➤ কোন ব্যাকটেরিয়ায় সালোকসংশ্লেষ হয়?
👉 রোডোপসিউডোমোনাস, রোডোস্পাইরিলাম
531➤ আলোক ও অন্ধকার দশা কে ব্যাখ্যা করেন?
👉 ব্ল্যাকম্যান (1905)
532➤ কেলভিন চক্র কে আবিষ্কার করেন?
👉 বেনসন ও কেলভিন
533➤ আলোক দশা ও অন্ধকার দশা কোথায় ঘটে?
👉 আলোক দশা ক্লোরোপ্লাস্টের গ্রানাতে এবং অন্ধকার দশা ক্লোরোপ্লাস্টের স্ট্রোমাতে ঘটে।
534➤ অন্ধকার দশায় উৎপন্ন স্থায়ী যৌগ কী?
👉 ফসফোগ্লিসারিক অ্যাসিড
535➤ সালোকসংশ্লেষের মূল রঞ্জক কী?
👉 ক্লোরোফিল
536➤ সালোকসংশ্লেষের প্রধান অঙ্গ কোনটি?
👉 পাতা
537➤ সালোকসংশ্লেষের প্রধান স্থান কোথায়?
👉 মেসোফিল কলা
538➤ আলোক বিক্রিয়ায় কোন গ্যাস উৎপন্ন হয়?
👉 অক্সিজেন (O₂)
539➤ আলোক বিক্রিয়ায় শক্তির উৎস কী?
👉 সূর্যালোক
540➤ ATP কোথায় উৎপন্ন হয়?
👉 আলোক দশায় (গ্রানাতে)
541➤ অন্ধকার দশায় কোন প্রক্রিয়া ঘটে?
👉 কার্বন স্থায়ীकरण (Carbon fixation)
542➤ সালোকসংশ্লেষে CO₂ কোথা থেকে প্রবেশ করে?
👉 পত্ররন্ধ্র (Stomata)
543➤ কেলভিন চক্র কী?
👉 এটি সালোকসংশ্লেষের একটি বিক্রিয়া, যাকে কেলভিন-বেনসন চক্রও বলা হয়।
544➤ কেলভিন চক্র কোথায় ঘটে?
👉 ক্লোরোপ্লাস্টের স্ট্রোমাতে
545➤ কেলভিন চক্রে কোন প্রক্রিয়া ঘটে?
👉 কার্বন অ্যাসিমিলেশন
546➤ CO₂ ও RuDP থেকে কী উৎপন্ন হয়?
👉 PGA (ফসফোগ্লিসারিক অ্যাসিড)
547➤ PGA থেকে কী উৎপন্ন হয়?
👉 PGAL
548➤ ক্লোরোফিলের কেন্দ্রে কোন মৌল থাকে?
👉 ম্যাগনেসিয়াম (Mg)
549➤ ক্লোরোফিল কোন রঙের আলো শোষণ করে?
👉 নীল ও লাল আলো
550➤ কোন আলোতে সালোকসংশ্লেষ সবচেয়ে বেশি হয়?
👉 লাল আলো
551➤ কোন আলোতে সালোকসংশ্লেষ সবচেয়ে কম হয়?
👉 সবুজ আলো
552➤ মূলের জলের চাপ কোন যন্ত্রে মাপা হয়?
👉 অ্যাস্মানোমিটার
553➤ পত্ররন্ধ্র খোলার জন্য কী প্রয়োজন?
👉 স্টার্চ থেকে সুগারে রূপান্তর
554➤ সালোকসংশ্লেষের রাসায়নিক সমীকরণ কী?
👉 6CO₂ + 12H₂O → C₆H₁₂O₆ + 6H₂O + 6O₂
555➤ আলোক রাসায়নিক বিক্রিয়া কোথায় ঘটে?
👉 ক্লোরোপ্লাস্টের গ্রানাতে
556➤ আলোক বিক্রিয়াকে আর কী বলা হয়?
👉 হিল বিক্রিয়া
557➤ আলোক বিক্রিয়ায় কী ভাঙে?
👉 জল (ফোটোলাইসিস)
558➤ ফোটোলাইসিসে কী উৎপন্ন হয়?
👉 হাইড্রোজেন আয়ন (H⁺) ও ইলেকট্রন
559➤ ATP কীভাবে তৈরি হয়?
👉 ADP + Pi → ATP
560➤ কিউকাম্বার মোজাইক ভাইরাস কী?
👉 এই ভাইরাসটি প্রথম কিউকামিস স্যাটিভিস উদ্ভিদে পাওয়া যায় এবং উদ্ভিদের ছয় সপ্তাহ বয়স থেকে এই রোগটি দেখা যায়।
561➤ সাইট্রাস ক্যান্কার কী দ্বারা সৃষ্ট?
👉 জ্যান্থোমোনাস সিটি ব্যাকটেরিয়ার দ্বারা সৃষ্ট এবং এটি চীন থেকে উদ্ভূত।
562➤ করোনা ভাইরাস নামটির অর্থ কী?
👉 ল্যাটিন শব্দ "করোনা" থেকে এসেছে যার অর্থ "ক্রাউন" বা "মুকুট"।
563➤ করোনা ভাইরাসের গঠন কেমন?
👉 এটি একটি গোলাকার ভাইরাস যার উপরিভাগে স্পাইক প্রোটিন থাকে এবং লিপিড এনভেলপ দ্বারা আবৃত।
564➤ করোনা ভাইরাসের জিনোম কেমন?
👉 এটি একটি পজিটিভ সেন্স সিঙ্গল-স্ট্র্যান্ডেড RNA জিনোম।
565➤ SARS-এর পূর্ণরূপ কী?
👉 Severe Acute Respiratory Syndrome
566➤ MERS-এর পূর্ণরূপ কী?
👉 Middle East Respiratory Syndrome
567➤ ভারতের COVID-19 ভ্যাক্সিন কে তৈরি করেছে?
👉 ভারত বায়োটেক কোম্পানি NIV ও ICMR-এর সহায়তায় তৈরি করেছে।
568➤ করোনা ভাইরাসের গড় ব্যাস কত?
👉 প্রায় 125 nm
569➤ করোনা ভাইরাসের স্পাইক প্রোটিনের কাজ কী?
👉 এটি ভাইরাসকে হোস্ট কোষে প্রবেশ করতে সাহায্য করে।
570➤ "সাইট্রাস ক্যান্কার" রোগ কোথা থেকে উদ্ভূত হয়েছে?
👉 চীন
571➤ করোনা ভাইরাস নামটির অর্থ কী?
👉 ল্যাটিন শব্দ "করোনা" থেকে এসেছে, যার অর্থ "ক্রাউন" বা "মুকুট"। এই নামকরণ করেন জুন আনমাইদা ও ডেভিড টাইবেল।
572➤ করোনা ভাইরাসের বিজ্ঞানসম্মত নাম কী?
👉 অর্থো-করোনাভিরিনা (Orthocoronavirinae) বা করোনাভিরিনা
573➤ WHO-এর মতে COVID-19 রোগের জন্য দায়ী ভাইরাসটির অফিসিয়াল নাম কী?
👉 SARS-CoV-2 (2019)
574➤ 2003 সালে কোন করোনা ভাইরাস শনাক্ত হয়?
👉 SARS-CoV
575➤ 2004 সালে কোন করোনা ভাইরাস শনাক্ত হয়?
👉 HCoV-NL63
576➤ 2005 সালে কোন করোনা ভাইরাস শনাক্ত হয়?
👉 HCoV-HKU1
577➤ 2012 সালে কোন করোনা ভাইরাস শনাক্ত হয়?
👉 MERS-CoV
578➤ পৃথিবীর সব থেকে বড়ো দেহাঙ্গ কোনটি?
👉 পাকস্থলী
579➤ পৃথিবীর সব থেকে বড়ো স্তন্যপায়ী (মাটিতে) কোনটি?
👉 আফ্রিকান হাতি (Loxodonta africana)
580➤ জীবজগতের সব থেকে বড়ো স্তন্যপায়ী কোনটি?
👉 নীল তিমি
581➤ পৃথিবীর সব থেকে বড়ো ফুল কোনটি?
👉 র্যাফ্লেসিয়া
582➤ মানুষের দেহের সব থেকে বড়ো ভার্টিব্রা কোনটি?
👉 লাম্বার ভার্টিব্রি
583➤ মানুষের দেহের সব থেকে বড়ো হাড় কোনটি?
👉 ফিমার (উরুর হাড়)
584➤ ব্যাঙের দেহের প্রধান হাড় কোনটি?
👉 টিবিয়া-ফিবুলা
585➤ সর্বদীর্ঘ অ্যাঞ্জিওস্পার্ম উদ্ভিদ কোনটি?
👉 ইউক্যালিপ্টাস
586➤ সর্বদীর্ঘ জিম্নোস্পার্ম উদ্ভিদ কোনটি?
👉 সিকুইয়া সেমপারভিরেনস
587➤ মানুষের দেহের সব থেকে বড়ো ধমনী কোনটি?
👉 অ্যাবডোমিনাল অ্যাওর্টা
588➤ মানুষের দেহের সব থেকে বড়ো শিরা কোনটি?
👉 ইনফেরিয়র ভেনা কাভা
589➤ সবচেয়ে বড়ো ভাইরাস কোনটি?
👉 প্যারোট ফিভার ভাইরাস
590➤ সবচেয়ে বড়ো শ্বেত রক্তকণিকা কোনটি?
👉 মোনোসাইট
591➤ পৃথিবীর সবচেয়ে বড়ো বীজ কোনটি?
👉 কোকো ডে মের (পাম গাছের বীজ)
592➤ মানুষের দেহের সব থেকে বড়ো পেশি কোনটি?
👉 গ্লুটিয়াস ম্যাক্সিমাস
593➤ পৃথিবীর সব থেকে ছোটো ব্যাকটেরিয়া কোনটি?
👉 ডায়ালিস্টার নিউমোসিনটিস
594➤ পৃথিবীর সব থেকে ছোটো পাখি কোনটি?
👉 হামিং বার্ড (কিউবা)
595➤ মানুষের দেহের সব থেকে ছোটো হাড় কোনটি?
👉 স্টেপিস (কানের হাড়)
596➤ মানুষের দেহের সব থেকে ছোটো অন্তঃক্ষরা গ্রন্থি কোনটি?