Railway Group -D Previous Year 2022


Inspire Study's:- সংগৃহীত
Inspire Study's:- সংগৃহীত 

সুপ্রিয় বন্ধুরা,

আজকের আলোচ্য বিষয় Railway Group D Previous Year Questions 2022. যেটিতে ২০২২ সালে অনুষ্ঠিত রেলওয়ে গ্রুপ ডি পরীক্ষায় আসা ১০০টি প্রশ্ন। যেখানে প্রশ্ন গুলি ছিল কারেন্ট অ্যাফেয়ার্স, সাধারণ জ্ঞান এবং সাধারণ বিজ্ঞান প্রশ্ন উত্তরসহ দেওয়া আছে। প্রশ্নোত্তরগুলি আপনাদের আগত রেলওয়ের বিভিন্ন পরীক্ষার প্রস্তুতিতে ভীষণভাবে সাহায্য করবে।

মনে রাখবেন এই প্রশ্নগুলি ২০২২ সালে অনুষ্ঠিত রেলওয়ে গ্রুপ ডি পরীক্ষার স্মৃতি থেকে নেওয়া প্রশ্ন। প্রশ্নগুলি আমরা সংগ্রহ করেছি রেলওয়ে গ্রুপ ডি ২০২২ পরীক্ষার্থীদের থেকে। এটি আমাদের প্রথম পর্ব, আর এইভাবেই আমরা ধীরে ধীরে পর্ব অনুসারে রেলওয়ে গ্রুপ ডি ২০২২ পরীক্ষার প্রশ্নগুলি দিতে থাকবো। 

---------------------------------------------------------------------------

Railway Group D Previous Year Questions-2022

---------------------------------------------------------------------------

০১.২০০৪ সালে কোন ভাষা ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজ এর মর্যাদা পেয়েছে?

উত্তরঃ তামিল।

০২. রাজ্যসভায় কে সভাপতিত্ব করেন?

উত্তরঃ উপরাষ্ট্রপতি।

০৩. মৌমাছি কামড়ালে ক্ষতস্থানে কোনটি ব্যবহার করা যেতে পারে?

উত্তরঃ বেকিং সোডা।

০৪. ক্লোরিনের যোজ্যতা কত?

উত্তরঃ ১।

০৫. অ্যালুমিনিয়ামের যোজ্যতা কত?

উত্তরঃ ৩।

০৬. আসামে কোন উৎসবটি পালিত হয়?

উত্তরঃ বিহু।

০৭. ভারতীয় মহিলা ক্রিকেট কোচ কে?

উত্তরঃ রমেশ পাওয়ার।

০৮. ধুয়াধার জলপ্রপাত কোন নদীর গতিপথে অবস্থিত?

উত্তরঃ নর্মদা।

০৯. জুম্মা নামাজ কোন দিনে হয়?

উত্তরঃ শুক্রবার।

১০. ওজোন স্তর ক্ষয়ের কারণ কি?

উত্তরঃ ক্লোরোফ্লোরো কার্বন।

১১. বারি দোয়াব অঞ্চলটি কোন কোন নদীর মধ্যবর্তীতে অবস্থিত?

উত্তরঃ বিপাশা ও শতদ্রু নদী।

১২. খেলো ইন্ডিয়া ইউনিভার্সিটি গেমস ২০২১ কোথায় অনুষ্ঠিত হয়েছে?

উত্তরঃ ব্যাঙ্গালোর।

১৩. ভারতের প্রথম মেডিক্যাল কলেজ কে প্রতিষ্ঠা করেছিলেন?

উত্তরঃ লর্ড উইলিয়াম বেন্টিঙ্ক।

১৪. এসিডের সঙ্গে ক্ষারের বিক্রিয়ার ফলে জল এবং লবণ উৎপন্ন হয়, এই বিক্রিয়াকে কি বলে?

উত্তরঃ প্রশমন প্রক্রিয়া।

১৫.ওয়াশিং সোডার প্রকৃতি কেমন?

উত্তরঃ ক্ষারীয়।

১৬. পঞ্চায়েতি রাজ ব্যবস্থা কততম সংবিধান সংশোধনী দ্বারা যুক্ত হয়েছিল?

উত্তরঃ ৭৩তম সংশোধনী ১৯৯২।

১৭. টোকিও অলিম্পিক ২০২১ এ ভারত মোট কতগুলি রৌপ্য পদক জিতেছে?

উত্তরঃ দুটি।

১৮. সুমিত আন্তিল কোন ক্ষেত্রে পদ্মশ্রী পুরস্কার ২০২২ পেয়েছে?

উত্তরঃ ক্রীড়া ক্ষেত্রে।

১৯.২০২০ সালের প্রজাতন্ত্র দিবসে মুখ্য অতিথি কে ছিলেন?

উত্তরঃ ব্রাজিলের রাষ্ট্রপতি জাইর বলসোনারো।

২০. কোন নদীর উৎপত্তি মহাবালেশ্বর থেকে হয়েছে?

উত্তরঃ কৃষ্ণা নদী।

২১. ভারতের নামসর্বস্ব শাসক কে?

উত্তরঃ রাষ্ট্রপতি।

২২. সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি কে নিয়োগ করেন?

উত্তরঃ রাষ্ট্রপতি।

২৩. জাতীয় মহিলা কমিশনের বর্তমান চেয়ারপার্সন কে?

উত্তরঃ রেখা শর্মা।

২৪. মিতালী রাজ কোন খেলার সঙ্গে যুক্ত?

উত্তরঃ ক্রিকেট।

২৫. অ্যাম্বুরিয়াম ফেস্টিভ্যাল কোন রাজ্যে পালিত হয়?

উত্তরঃ মিজোরাম।

২৬. প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময়কাল কত?

উত্তরঃ ১৯৫১ – ১৯৫৬ সাল।

২৭. ভারতীয় সংবিধানের অষ্টম তফশিলে সিন্ধি ভাষা কবে স্থান পেয়েছিল?

উত্তরঃ ১৯৬৭ সালে।

২৮. কোন কমিটির সুপারিশে ভারতীয় সংবিধানে মৌলিক কর্তব্য যুক্ত হয়েছিল?

উত্তরঃ সরণ সিং কমিটি।

২৯.Na2So3 এর সাথে HCL এর বিক্রিয়ায় কোন গ্যাস নির্গত হয়?

উত্তরঃ সালফার ডাই অক্সাইড।

৩০. পেট্রোল ও কয়লার দহনে কোন গ্যাস নির্গত হয়?

উত্তরঃ কার্বন ডাই অক্সাইড।

৩১. কোন যন্ত্রের সাহায্যে রক্তচাপ মাপা হয়?

উত্তরঃ স্ফিগমোম্যানোমিটার।

৩২. সর্বাধিক তড়িৎ ঋণাত্মক মৌল কোনটি?

উত্তরঃ ফ্লোরিন।

৩৩.কোন সালে ১৪টি ব্যাঙ্কের রাষ্ট্রীয়করণ করা হয়েছিল?

উত্তরঃ ১৯৬৯ সালে।

৩৪. কোন ব্যক্তি আলফ্রেড পার্কে নিজেকে গুলি মেরে আত্মহত্যা করেছিলেন?

উত্তরঃ চন্দ্রশেখর আজাদ।

৩৫. বাসিলিকা অফ বম জেসাস চার্চ কোথায় অবস্থিত?

উত্তরঃ গোয়া।

৩৬. প্রথম প্রত্যক্ষ পর্যবেক্ষণের মাধ্যমে বিবর্তনবাদের ধারণা দেন কে?

উত্তরঃ চার্লস ডারউইন।

৩৭.NHRC এর পুরো নাম কি?

উত্তরঃ National Human Rights Commission.

৩৮. কোন প্রণালী দ্বারা ভারত ও শ্রীলঙ্কা বিচ্ছিন্ন?

উত্তরঃ পক প্রণালী।

৩৯. ভারতের প্রধান আইন উপদেষ্টা হলেন কে?

উত্তরঃ অ্যাটর্নি জেনারেল অফ ইন্ডিয়া।

৪০. প্রার্থনা সমাজ কে প্রতিষ্ঠা করেন?

উত্তরঃ আত্মারাম পাণ্ডুরঙ্গ।

৪১. ছোটনাগপুর মালভূমিতে কোন নদী প্রবাহিত হয়?

উত্তরঃ দামোদর।

৪২. কত সালে তামিল ভাষা ক্ল্যাসিকাল ল্যাঙ্গুয়েজের মর্যাদা পেয়েছে?

উত্তরঃ ২০০৪ সালে।

৪৩. পঞ্চায়েতের গঠন কত বছরের জন্য হয়?

উত্তরঃ পাঁচ বছরের।

৪৪. মারু উৎসব কোথায় পালিত হয়?

উত্তরঃ জয়সালমের, রাজস্থান।

৪৫. গান্ধিজি হরিজন সেবা সংঘ কবে প্রতিষ্ঠা করেন?

উত্তরঃ ১৯৩২ সালে।

৪৬. জীবন ও ব্যক্তিগত স্বতন্ত্রতা রক্ষার অধিকার কত নম্বর ধারায় বর্ণিত?

উত্তরঃ ২১ নং ধারায়।

৪৭. প্রো কাবাডি লিগ ২০২২ এর বিজয়ী দল কোনটি?

উত্তরঃ দাবাং দিল্লী।

৪৮. ভারতে যোজনা কমিশন কত সালে প্রতিষ্ঠিত হয়?

উত্তরঃ ১৫ই মার্চ, ১৯৫০ সাল।

৪৯.PESA Act কবে লাগু হয়েছিল?

উত্তরঃ ১৯৯৬ সালে।

৫০. প্রধানমন্ত্রী রোজগার যোজনা কবে চালু হয়?

উত্তরঃ ১৯৯৩ সালে।

৫১. মুহাম্মদ ইউনূস কোন ব্যাঙ্ক প্রতিষ্ঠা করেন?

উত্তরঃ গ্রামীণ ব্যাঙ্ক, বাংলাদেশ।

৫২. দাঁতের ক্ষতি কি কারণে হয় না?

উত্তরঃ ভাইরাস।

৫৩. সরকারের রাজস্ব যখন মোট রাজস্ব প্রাপ্তির চেয়ে বেশি হয় তখন তাকে কি বলা হয়?

উত্তরঃ রাজস্ব ক্ষতি।

৫৪. মিথেনের দহন হলে কত অণু জল নির্গত হয়?

উত্তরঃ ২ অণু।

৫৫.১৯৬০ সালে প্রতিষ্ঠিত কেন্দ্রীয় হিন্দি সংস্থার সদর দপ্তর কোথায় অবস্থিত?

উত্তরঃ আগ্রা।

৫৬. ভারতের কোন রাজ্যে সর্বাধিক বনভূমি রয়েছে?

উত্তরঃ মধ্যপ্রদেশ।

৫৭. নিম্নোক্ত কোনটি পৃথিবীতে সবচেয়ে বেশি পাওয়া যায়?

উত্তরঃ অ্যালুমিনিয়াম।

৫৮. জানুয়ারি মাসে কোন উৎসব পালিত হয়?

উত্তরঃ পোঙ্গল।

৫৯. ভারতের একমাত্র সক্রিয় আগ্নেয়গিরি কোনটি?

উত্তরঃ ব্যারেন দ্বীপ।

৬০. গাছপালা কোন গ্যাস নির্গত করে, যা মানুষের জন্য ক্ষতিকর?

উত্তরঃ কার্বন ডাই অক্সাইড।

৬১. আলট্রাভায়োলেট রশ্মি কোন রোগ সৃষ্টি করে?

উত্তরঃ চর্ম ক্যান্সার।

৬২. লাল বাহাদুর শাস্ত্রী সংস্কৃত বিশ্ববিদ্যালয় কোথায় অবস্থিত?

উত্তরঃ নিউ দিল্লীতে।

৬৩.১৯৫৭ সালে পঞ্চায়েত রাজের তিন স্তরের ব্যবস্থা কার দ্বারা সুপারিশ করা হয়েছিল?

উত্তরঃ বলবন্ত রায় মেহতা কমিটি।

৬৪. জওহরলাল নেহেরু ভারত সরকার আইন ১৯৩৫ -কে কি বলেছিলেন?

উত্তরঃ ইট ওয়াস আ নিউ চার্টার অফ স্ল্যাভারি অর্থাৎ এটি ছিল দাসত্বের একটি নতুন সনদ।

৬৫.২০২৩ সালে ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটির বৈঠক ভারতের কোথায় অনুষ্ঠিত হবে?

উত্তরঃ মুম্বাই।

৬৬. চাকরিতে পুরুষের তুলনায় নারীরা কম বেতন পেলে কোন অধিকার অমান্য করা হবে?

উত্তরঃ সমতার অধিকার।

৬৭. কেন্দ্র ও রাজ্যের ক্ষমতা বণ্টন অন তফশিলে বর্ণিত আছে?

উত্তরঃ সপ্তম।

৬৮. ভারতে বর্তমানে কয়টি পাবলিক সেক্টর ব্যাঙ্ক আছে?

উত্তরঃ ১২টি।

৬৯. টুথপেস্ট এর প্রকৃতি কেমন হয়?

উত্তরঃ ক্ষারীয়।

৭০. তামিলনাড়ুর ভাষা তামিল কোন শৈলীর অন্তর্গত?

উত্তরঃ দ্রাবিড়।

৭১. আয়নের প্রতিস্থাপন কোন বিক্রিয়ায় হয়?

উত্তরঃ দ্বি-প্রতিস্থাপন বিক্রিয়া।

৭২. সালফার ডাই অক্সাইড জলে দ্রবীভূত হলে কি উৎপন্ন হয়?

উত্তরঃ সালফিউরাস অ্যাসিড।

৭৩. মৌলিক কর্তব্য কত নম্বর ধারায় আছে?

উত্তরঃ ৫১A.

৭৪. ছট পূজায় কোন দেবতার পূজা করা হয়?

উত্তরঃ সূর্য।

৭৫. আমলকির বিজ্ঞানসম্মত নাম কি?

উত্তরঃ Phyllanthus emblica.

৭৬. হাঁস কোন দেবতার বাহন?

উত্তরঃ সরস্বতী।

৭৭. ভূগোলের জনক কাকে বলা হয়?

উত্তরঃ ইরাটোস্থেনিস।

৭৮. পাঁচমারি বায়োস্ফিয়ার রিজার্ভ কোন রাজ্যে অবস্থিত?

উত্তরঃ মধ্যপ্রদেশ।

৭৯. রথযাত্রা কোথায় পালিত হয়?

উত্তরঃ ওড়িশা।

৮০. পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম হিমবাহের নাম কি?

উত্তরঃ সিয়াচেন হিমবাহ।

৮১. কোন নদীকে বিহারের দুঃখ বলা হয়?

উত্তরঃ কোশী নদী।

৮২. কোনটির অভাবে ডায়াবেটিস রোগ হয়?

উত্তরঃ ইনসুলিন।

৮৩. নিম্নোক্ত কোন অরণ্যটি গুজরাটে দেখতে পাওয়া যায়?

উত্তরঃ গির অরণ্য।

৮৪. নীতি আয়োেগ এবং পারমাণবিক শক্তি বিভাগের প্রধান কে?

উত্তরঃ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

৮৫.২০০৫ সালে কোন ভাষা ক্ল্যাসিকাল ল্যাঙ্গুয়েজ এর মর্যাদা পেয়েছে?

উত্তরঃ সংস্কৃত।

৮৬. প্রিজমের ভিতর দিয়ে পার হওয়ার সময় কোন আলোক রশ্মি সবচেয়ে কম বেঁকে যায়?

উত্তরঃ লাল।

৮৭.BHEL কবে প্রতিষ্ঠিত হয়?

উত্তরঃ ১৯৬৪ সালে।

৮৮.কোন নদী প্রবাহ জম্মু ও কাশ্মীর হয়ে প্রবাহিত হয়?

উত্তরঃ সিন্ধু নদী।

৮৯.Swiss Open Badminton 2022 Women's Singles খেতাব কে জিতেছেন?

উত্তরঃ পি. ভি. সিন্ধু।

৯০. বৈজ্ঞানিক অধ্যায়নের জন্য নারায়ণ প্রধান কোন পুরস্কার পেয়েছেন?

উত্তরঃ 31st GD Birla Award for Scientific Research.

৯১. মৌলিক কর্তব্য কততম সংবিধান সংশোধনী দ্বারা যুক্ত হয়েছে?

উত্তরঃ সংবিধানের ৪২তম সংশোধনী আইন বলে মৌলিক কর্তব্যগুলি সংবিধানের অন্তর্ভুক্ত হয়।

৯২. দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনায় কোনটির ওপর বেশি জোর দেওয়া হয়েছিল?

উত্তরঃ ভারী শিল্পায়ন।

৯৩. নিম্নোক্ত কোনটির প্রতিরোধকতা সর্বাধিক?

উত্তরঃ নাইক্রোম।

৯৪. মানব শরীরে ইউরিয়াকে ফিল্টার করে কোনটি?

উত্তরঃ কিডনি।

৯৫.IPL ২০২২ এ মোট কতগুলি দল অংশ গ্রহণ করেছিল?

উত্তরঃ ১০টি।

৯৬. মৌলিক কর্তব্য কোন দেশ থেকে নেওয়া হয়েছে?

উত্তরঃ রাশিয়া।

৯৭. রাজ্যসভায় রাষ্ট্রপতি কতজন সদস্য কে মনোনীত করেন?

উত্তরঃ ১২ জন।

৯৮. অগ্নিনির্বাপক যন্ত্রে কোন গ্যাস থাকে?

উত্তরঃ কার্বন ডাই অক্সাইড।

৯৯. গান্ধীজি অসহযোগ আন্দোলন কেন প্রত্যাহার করা হয়?

উত্তরঃ চৌরিচৌরা ঘটনার জন্য।

১০০. লবণ সত্যাগ্রহ ভেঙে দিয়ে কোন আন্দোলন শুরু হয়েছিল?

উত্তরঃ আইন অমান্য আন্দোলন।

------------------------------------------------------------------------------------

Railway Previous 2018 All Shift Download :- Click Here

------------------------------------------------------------------------------------

Post a Comment

Previous Post Next Post