সূচীপত্র:-
লিভার কাকে বলে?
লিভারের কয়টি অংশ ও কি কি?
লিভার কে কয়টি শ্রেণীতে ভাগ করা যায়।
উদাহরন।
লিভারের যান্ত্রিক সুবিধা।
নমস্কার প্রিয় বন্ধুরা,
আজ আমি তোমাদের কে পদার্থ বিজ্ঞানের একটি টপিক শেয়ার করবো যেটি তোমাদের বিভিন্ন পরিক্ষার প্রতিযোগিতার জন্য ভীষণ উপকারী। যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হলো- লিভার কাকে বলে এবং কয় প্রকার ও কি কি? লিভার সমস্ত কিছু আলোচনা করবো আজকে।
লিভার:- লিভার হলো একটি সরল যন্ত্র যা একটি শক্ত দন্ড এবং একটি আলম্ববিন্দু ( ফালক্রোম) ব্যবহার করে একটি ছোট বল প্রয়োগ করে বড় বল কে সরাতে বা তুলতে সাহায্য করে, যাকে লিভারেজ বলা হয়।
❏আলম্ব/ ফালক্রোম:: - "আলম্বন" শব্দের অর্থ হল আশ্রয়, অবলম্বন, বা ভিত্তি। এটি সাধারণত এমন কিছুকে বোঝায় যার উপর ভর করে কিছু টিকে থাকে বা যার উপর ভিত্তি করে কিছু গড়ে ওঠে।
❏লিভারে থাকে বলবাহ, ভাড়বাহু, এবং আলম্ব। যখন বলবাহু ও ভারবাহুর দৈর্ঘ্য আলম্ব বিন্দু থেকে সমান হয় তখন তার ভার তোলার জন্য বল প্রয়োগ করতে হয়।
❏কিন্তু যদি বলবাহুর দৈর্ঘ্যে ভার বাহুর দৈর্ঘ্যের তুলনায় দ্বিগুণ হয় সেক্ষেত্রে ভারের অর্ধেক বল প্রয়োগ করতে হয়।
❏সমস্ত লিভারের তিনটি প্রধান অংশ থাকে যেমন:- ১. Fulcrum ( আলম্ব / ফুলক্রাম)২. Effort ( প্রয়োগ বল/রোধ বহু/প্রচেষ্টা) ৩. Load (ভারবাহু/ বাহু বল)
১. Fulcrum:- যে স্থির বিন্দু কে কেন্দ্র করে লিভারটি চারপাশে ঘুরতে পারে তাকে আলম্ব বলে। এটি লিভারের সেই বিন্দু যেখানে এটি অবলম্বন করে বা ঘোরে । এই বিন্দুটি লিভার কে ঘুরতে সাহায্য করে।
২. Effort:- আলম্ভ থেকে ভারের প্রয়োগ বিন্দুর দূরত্বকে রোদবাহ বলে। এটি লিভারকে সরাতে বা তুলতে যে বল প্রয়োগ করা হয়। অর্থাৎ মেশিনে একটি বাহ্যিক বল (বাইরে থেকে শক্তি প্রয়োগ করা হয় ) অতিক্রম করার জন্য।
৩. Load:- আলম্ব থেকে বলের প্রয়োগ বিন্দুর দূরত্ব কে বাহুবল বলে। এটি সেই বস্তু বা বল যা লিভারের সাহায্যে সরানো বা তোলা হয়। এই বিন্দুটি আলম্বের একই বা বিপরীত দিকে অবস্থিত দুটি বিন্দুর একটিতে বল প্রয়োগ করা হয় এবং অন্যটিতে ভার থাকে।
❏উদাহরন:- তুলাদণ্ড, কাঁচি, ঢেঁকি, শাবল, বেলচা, কোদাল, সাঁড়াশি, নলকূপের হাতল, পেরেক তোলার যন্ত্র,নৌকার দাঁড়, হাতগাড়ি, পাঞ্চ করার যন্ত্র, জাঁতি, ছিপি খোলার চাবি, মানুষের হাত, হাতা, চিমটা, মাছ ধরার ছিপ, ক্রেন, মুখের চোয়াল, সাইকেলের পাদানি, বাক্সের ঢাকনা, পাউরুটি কাটার ছুরি ইত্যাদি।
❏লিভারের শ্রেণীবিভাগঃ- বলবাহু , ভাড়বাহু এবং আলম্বোর অবস্থানের উপর ভিত্তি করে লিভার কে তিনটি শ্রেণীতে ভাগ করা যায়। ভারের প্রয়োগ বিন্দু, প্রযুক্ত বল, আলম্ব বিন্দু বিভিন্ন অবস্থানের ভিত্তিতে লিভারকে তিন শ্রেণীতে ভাগ করা যায়।
১. প্রথম শ্রেনীর লিভার ।
২. দ্বিতীয় শ্রেনীর লিভার।
৩.তৃতীয় শ্রেনীর লিভার।
১. প্রথম শ্রেনীর লিভার :- ফুলক্রাম, টি লোড এবং প্রচেষ্টার মধ্যে অবস্থান করে।
❏সংজ্ঞা:- যে লিভারের আলম্ব বিন্দুর একদিকে ভার এবং অন্যদিকে বল ক্রিয়া করে, তাকে প্রথম শ্রেণীর লিভার বলে।
❏যান্ত্রিক সুবিধা :- এই শ্রেনীর লিভারের যান্ত্রিক সুবিধা ১ -এর অপেক্ষা বেশি, ১-এর সমান বা ১ -এর অপেক্ষা কম এই রকমই হতে পারে।
১ অপেক্ষা বেশি = সাঁড়াশি, পেরেক তোলার যন্ত্র
১-এর সমান = সাধারণ তুলাযন্ত্র
১ অপেক্ষা কম = ঢেঁকি
উদাহরন:- সাঁড়াশি, বেলচা, নলকূপের হাতল, টুথব্রাশ, পেরেক তোলার যন্ত্র, Seesaws, crow-bars, কাঁচি, তুলাদণ্ড, কাঁচি, ঢেঁকি, শাবল, বেলচা, কোদাল, সাঁড়াশি, নলকূপের হাতল, পেরেক তোলার যন্ত্র।
![]() |
| প্রথম শ্রেনীর লিভার |
---------------------------------------------------------------------------
২.দ্বিতীয় শ্রেনীর লিভার:- লোড, প্রচেষ্টা এবং ফুলক্রাম এর মাঝে অবস্থান করে। ঠেলাগাড়ি, স্টাপলার, দরজা, পেরেক ক্লিপার।
❏সংজ্ঞা:- যে লিভারের একদিকে আলম্ব এবং অন্য দিকে বল প্রয়োগ করা হয় এবং আলম্ব ও বলপ্রয়োগ বিন্দুর মধ্যবর্তী স্থানে ভার দেওয়া হয়, তাকে দ্বিতীয় শ্রেনীর লিভার বলা হয়।
❏যান্ত্রিক সুবিধা:- এই শ্রেনীর লিভারের যান্ত্রিক সুবিধা সর্বদাই ১-এর বেশি।
উদাহরন:- যাঁতি, ছিপি খোলার চাবি, নৌকার দাঁড়, একচাকার হাতগাড়ি,ঠেলাগাড়ি, স্টাপলার, দরজা, পেরেক ক্লিপার, নৌকার দাঁড়, হাতগাড়ি, পাঞ্চ করার যন্ত্র, জাঁতি, ছিপি খোলার চাবি ইত্যাদি।
![]() |
| দ্বীতিয় শ্রেণীর লিভার |
---------------------------------------------------------------------------
৩.তৃতীয় শ্রেনীর লিভার:- প্রচেষ্টা, লোড এবং ফুলক্রাম এর মাঝে অবস্থান করে। বেসবল ব্যাট, মানুষের চোয়াল, ঝাড়ু, মাছ ধরার ছিপ।
❏সংজ্ঞা :- যে লিভারে দণ্ডের এক প্রান্তে আলম্ব থাকে ও অপর প্রান্তে ভার বা বাধা ক্রিয়া করে এবং দুই প্রান্তের মাঝে যে কোনো বিন্দুতে বল প্রয়োগ করা হয়, তাকে তৃতীয় শ্রেণির লিভার বলে।
❏যান্ত্রিক সুবিধা :- এই শ্রেনীর লিভারের যান্ত্রিক সুবিধা সর্বদাই ১-এর কম হয়।
উদাহরন : -মানুষের হাত, মাছ ধরার ছিপ, চিমটি, মুখের চোয়াল, ক্রেন, মানুষের হাত, হাতা, চিমটা, মাছ ধরার ছিপ, ক্রেন, মুখের চোয়াল, সাইকেলের পাদানি, বাক্সের ঢাকনা, পাউরুটি কাটার ছুরি ইত্যাদি। চিমটিতে তৃতীয় শ্রেনীর দুটি লিভার একসঙ্গে কাজ করে।
![]() |
| তৃতীয় শ্রেণীর লিভার |



