------------------------------------------------------------------------------------
১. ভারতের কোনো রাজ্যে রাষ্ট্রপতির শাসন জারি করা যেতে পারে সংবিধানের এই ধারা অনুসারে?
(A) 365
(B) 356
(C) 355
(D) 352
উত্তর= ➢(B) 356।ব্যাখ্যা:1. এই অবস্থাকে সাংবিধানিক জরুরি অবস্থা (356 ও 365 ধারা) বা রাজ্যে রাষ্ট্রপতির শাসন হিসেবে অভিহিত করা হয়। 2. রাজ্যে শাসনতান্ত্রিক অচলাবস্থা সৃষ্টি হলে এরূপ পরিস্থিতির উদ্ভব হয়। কোনো রাজ্যের রাজ্যপাল যদি রিপোর্ট দেন বা যদি রাষ্ট্রপতি নিজেও 'সন্তুষ্ট' হন, যে ঐ রাজ্যে সংবিধান অনুযায়ী শাসনকার্য পরিচালনা করা যাচ্ছে না, তবে এরূপ অবস্থা সৃষ্টি হয়। 3. জারি হওয়ার দুই মাসের মধ্যে এরূপ আদেশটিকে পার্লামেন্ট কর্তৃক অনুমোদিত হতে হয়। অনুমোদন পেলে এরূপ অবস্থা জারি হওয়ার তারিখ থেকে 6 মাস অবধি কার্যকর থাকে। 4. এরূপ অবস্থায় প্রতি 6 মাস অন্তর পার্লামেন্টের অনুমোদন ক্রমে সর্বাধিক 3 বছর পর্যন্ত জারি থাকতে পারে। 5. এরূপ অবস্থায় রাজ্যপাল, রাষ্ট্রপতির পক্ষে রাজ্যের শাসনভার গ্রহণ করেন। এক্ষেত্রে রাষ্ট্রপতি বা ঐ রাজ্যের মুখ্যসচিব কর্তৃক নিযুক্ত উপদেষ্টারা তাঁকে সাহায্যে করেন। 6. প্রায় শতাধিক বার রাষ্ট্রপতির শাসন বিভিন্ন রাজ্যে জারি হয়েছে।-
------------------------------------------------------------------------------------
2. নিম্নলিখিত কোন্ ধাতুর যৌগ মোটর গাড়ির নিঃসৃত ধোঁয়ার মধ্যে উপস্থিত থেকে আমাদের পরিবেশের ক্ষতি করেছে?
(A) তামা
(B) নিকেল
(C) সীসা
(D) লোহা
উত্তর= ➢(C) সীসা।ব্যাখ্যা:-
------------------------------------------------------------------------------------
3.অনুচ্ছেদ/অনুচ্ছেদগুলিতে উল্লিখিত মৌলিক অধিকার/অধিকার সমূহ জরুরী অবস্থার সময়েও স্থগিত করা যায় না-
(A) অনুচ্ছেদ 19
(B) অনুচ্ছেদ 17
(C) অনুচ্ছেদ 14
(D) অনুচ্ছেদ 20 ও 21
উত্তর= ➢(D) অনুচ্ছেদ 20 ও 21।ব্যাখ্যা:
| অনুচ্ছেদ | বিষয় |
| 19 | স্বাধীনতার অধিকার |
| 14 | আইনের চোখে সবাই সমান |
| 17 | আপৃষ্টতা দূরীকরণ |
------------------------------------------------------------------------------------